| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ডি মারিয়ার পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অবসর

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৫:১২:৪৯
ডি মারিয়ার পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষকের অবসর

কোপা আমেরিকা জয় করে কয়েক দিন আগে অবসরের ঘোসনা দিয়েছিলনেন ডিমারিয়া। তিনি ফুটবল ক্যারিয়ারে অন্যতম সফল একজন ফুটবলার। এবার আর্জেন্টিনার আরো এক জন বিশ্বকাপ জয়ী ফুটবলার বিদায় নিয়েছে। গেল কয়েক বছরে আর্জেন্টিনার গোলবারের নিচে যেন চীনের মহাপ্রাচীর হয়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ।

আলবিসেলেস্তে টিমে মার্টিনেজের ছায়া হয়ে আছেন যে কয়জন, তাদের অন্যতম গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। নিয়মিত স্কোয়াডে থাকলেও মার্টিনেজের কারণে বেশিরভাগ সময়ই কেবল বেঞ্চ গরম করতে হয়েছে। এবার অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার হয়ে চারটি বড় শিরোপা জেতা ফ্র্যাঙ্কো আরমানি।

মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ৩৭ বছর বয়সী এ গোলকিপার জানান, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির এবং গোলকিপার কোচ মার্টিন টোকালির সঙ্গে কথা বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলেছেন ফ্রাঙ্কো। ২০১৯ কোপা আমেরিকাতেও গোলকিপার ছিলেন তিনি। জাতীয় দলের অভিষেকের পর খেলেছেন ১৯টি আন্তর্জাতিক ম্যাচ।

২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাজয়ী দলের সদস্য তিনি। এ ছাড়া ২০২২ সালের ইতালির বিপক্ষে ফিনালেসিমার সেই ম্যাচের স্কোয়াডেও ছিলেন আরমানি। আর্জেন্টিনা ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিভারপ্লেটে খেলেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...