| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টের আগে সাকিবকে বিশেষ বার্তা পাঠাল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৭ ১১:১৯:৫২
পাকিস্তানের বিপক্ষে ২য় টেস্টের আগে সাকিবকে বিশেষ বার্তা পাঠাল বিসিবি

পাকিস্তানে বাংলাদেশের দলের সঙ্গে ব্যাস্ত সময় পার করছেন সাকিব আল হাসান। সরকার পতনের পর থেকে ব্যাক্তিগত জীবনে অনেক চাপে আছেন তিনি। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে। ছাত্র আন্দোলন চলাকালে ব্যাবসায়ী রুবেল হত্যা মামলার ২৮নং আসামী করা হয়েছে সাকিব আল হাসান কে।

সাকিবের ‘খুনের মামলা’র বিপক্ষে সমর্থনের প্রতিবাদের ধারা আজও অব্যাহত রয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯১ রানের ইনিংস খেলে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম চুপ থাকেননি। তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, "বাঁহাতি স্পিনার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ার জন্য সাকিবকে অভিনন্দন।

" আমি অনেকবার বলেছি এবং আমি আবারও বলব যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন সহকর্মী ও ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়ে পাশে ছিলাম এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগকে সমর্থন করি না। কারণ আমি জানি সে কখনো অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু।

সন্ধ্যায় এক বিবৃতিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াবও সাকিবের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে কোয়াব বলেছে, সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। তবে তারা মনে করে, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে তাঁর অবদানের কথা মনে করিয়ে দিয়ে কোয়াব আরও বলেছে, শুধু রাজনৈতিক কারণে যেন সাকিবকে মামলার আসামি করা না হয়। তাদের আশা, সাকিবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সর্বোচ্চ সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার।

এর আগে গতকাল মুমিনুল হক তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন, ‘গার্মেন্টসকর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে।’ সব সময় সাকিবের পাশে থাকার কথা জানিয়ে জাতীয় দলের এই ব্যাটসম্যানের আশাবাদ, ‘নতুন বাংলাদেশে সবাই ন্যায়বিচার পাবে।

এদিকে বিসিবি জানিয়েছে, তারা এখনো সাকিবকে দেশে ফিরিয়ে আনার উকিল নোটিশটি হাতে পায়নি। উকিল নোটিশ হাতে পাওয়ার পর বিসিবি এ ব্যাপারে আইনি পরামর্শ নেবে। পাকিস্তানে টিম ম্যানেজমেন্টের কাছেও তাই সাকিবের ব্যাপারে আজ রাত পর্যন্ত বিশেষ কোনো বার্তা যায়নি। সাকিব দলে আছেন এবং ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন—এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত।

বিসিবির শীর্ষ পর্যায় থেকে সাকিবকে যেমন দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা দেওয়া হয়েছে বলে খবর, তেমনি সাকিবও বিসিবিকে আশ্বস্ত করেছেন, মামলার বিষয়টি তাঁর খেলায় কোনো প্রভাব ফেলবে না। আগামীকাল সকালে ইসলামাবাদ ক্লাব মাঠের অনুশীলনে দলের সঙ্গে থাকছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...