| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এবার সাকিবের পক্ষ নিয়ে ফেসবুকে সাহসী পোস্ট করে আলোচনার ঝড় তুললেন বিজয়, মুহুর্তেই চরম ভাইরাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৫ ২১:৫৭:০৬
এবার সাকিবের পক্ষ নিয়ে ফেসবুকে সাহসী পোস্ট করে আলোচনার ঝড় তুললেন বিজয়, মুহুর্তেই চরম ভাইরাল

গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে আওয়ামীলীগের সকল নেতারা পালিয়ে পালিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। গত জানুয়ারীতে নির্বাচনের আগে বেশ ঢাকঢোল পিটিয়ে আওয়ামীলীগে যোগ দেন ক্রিকেটার সাকিব আল হাসান।

এখন সেই আওয়ামীলীগ তার জন্য কাল হয়ে উঠেছে। আওয়ামীলীগের সকল নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা হতে শুরু করেছে। এবার হত্যা মামলা হয়েছে সাকিবের নামে। বর্তমান দলের সঙ্গে পাকিস্তানের ব্যাস্থ সময় পার করছেন তিনি। আজ সিরিজের প্রথম ম্যাচে একাদশে থাকলে ২য় ম্যাচে তাকে দলে পাওয়া নিয়ে রয়েছে অনেক অনিশ্চিয়তা। এমতাস্থায় তার পাশে দাঁড়িয়েছেন সতীর্থ বিজয়।

এক ফেসবুক পোস্টে বিজয় লিখেছেন, ‘সাকিব ভাই, বাংলাদেশের ক্রিকেটে আপনার অবদান অনস্বীকার্য। আপনি আমাদের ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় উন্নীত করেছেন। আমরা সবাই আপনার সাথে আছি। ইনশাআল্লাহ, এই অন্ধকার কেটে যাবে। আমি দৃঢ়ভাবে ঘোষণা করছি, আপনি নির্দোষ। আল্লাহ আপনাকে আশীর্বাদ করুন।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি করা হয় সাকিবকে। এরপর সাকিবকে জাতীয় দল থেকে সরিয়ে দিতে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবির কাছে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। নোটিশে দাবি করা হয়, সাকিব ফৌজদারি মামলার আসামি। আইসিসির নিয়ম অনুসারে তিনি জাতীয় দলে খেলতে পারেন না।

যদিও রুবেল হত্যাকাণ্ডের দিন দেশে ছিলেন না সাকিব। সেদিন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছিলেন তিনি এবং ম্যাচসেরাও হয়েছিলেন। অনেকে মনে করছেন, আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোই সাকিবের সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলের কারণেই মামলার মুখোমুখি হতে হচ্ছে সাকিবকে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

রুবেল হত্যার ঘটনায় করা মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে রাজধানীর আদাবর থানায় ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটিতে ২৮ নম্বর আসামি করা হয়েছে সাকিবকে।

মামলার এজাহারে বলা হয়, তাদের নির্দেশেই গুলি করে হত্যা করা হয় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া রুবেলকে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান এখন রয়েছেন জাতীয় দলের সঙ্গে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে রয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...