| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীর ছেলে শুকনো খাবার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে 

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৩ ১৮:২৩:১২
নোয়াখালীর ছেলে শুকনো খাবার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে 

শুটিং নয়, বন্যার্তদের জন্য শুকনো খাবার নিয়ে নোয়াখালী পৌঁছে গেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। বন্যাকবলিত নোয়াখালীর বেশ কয়েকটি উপজেলায় মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন আশপাশের জেলার বেশ কয়েকজন বন্ধু।

আজ শুক্রবার ঢাকায় ফিরে বন্যাদুর্গত এলাকায় আরও খাবার পাঠাবেন বলে জানিয়েছেন অভিনেতা আরশ খান। তিনি বলেন, ‘আমি নিজ চোখে কখনও এ রকম দুর্যোগ দেখিনি। আমার মনে হয়েছে, এ সময় মানুষের পাশে থাকা দরকার। তাই আমরা কয়েকজন মিলে চলে এসেছি, আমাদের মতো করে কাজ করে যাচ্ছে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।

আমি চাই, আমার দেখাদেখি আরও দশটা মানুষ গিয়ে সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াক।’ নোয়াখালীতে কবে গেছেন? কদিন থাকবেন? জানতে চাইলে আরশ খান বলেন, ‘দুদিন ধরে আছি, আজ চলে যাব ঢাকায়। একটা টিম থাকবে। আরও একটা টিম কাজ করতে আসছে ঢাকা থেকে।

আমি ঢাকায় গিয়ে আবারও কিছু শুকনো খাবার পাঠাবো। এই মুহূর্তে খাবার দরকার। পাশাপাশি কিছু কাপড় দরকার, যেগুলো ঢাকা থেকে পাঠাতে পারবো।’ আরশ খান এই প্রজন্মের জনপ্রিয় অভিনয়শিল্পী।

টিভি নাটকে এরই মধ্যে প্রায় পঞ্চাশের বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। তার বেশকিছু নাটক জনপ্রিয়তাও পেয়েছে। ‘জটিল প্রেম’, ‘লাভ টর্চার’, ‘রাখাল বালিকা’, ‘হেডফোন’ নাটকগুলো তাকে পরিচিতি এনে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...