| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

 জানা গেল যেখানে লুকিয়ে আছেন মাশরাফি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৫ ০৮:১৮:২২
 জানা গেল যেখানে লুকিয়ে আছেন মাশরাফি

গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ছেড়েছেন। ফলে ১৫ বছর ধরে বাংলাদেশ শাসন করা আওয়ামী লীগের অবসান ঘটেছে। এরপর দলটির বেশির ভাগ সিনিয়র নেতা দেশ ছেড়ে পালিয়ে যান। তবে মাশরাফি দেশেই আছেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের অধিকাংশ তারকা উপস্থিত ছিলেন। কিন্তু মাশরাফির নীরব ভূমিকা পালন করেছিলেন। যা নিয়ে তুমুল সমালোচনাও হয়েছিল। আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও ক্রিকেটের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। তাই তার নীরবতায় সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ মাশরাফির ভক্তরা।

এবার মাশরাফি নিজেই প্রশ্ন করলেন কেন তিনি এই আন্দোলন নিয়ে নীরব? অনলাইন নিউজ পোর্টাল আল বিলাদ টুডেকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন: "এখন এই শব্দগুলির প্রতিক্রিয়া বা ব্যাখ্যা করার কোন মানে নেই।" সত্যি বলতে, এটি অবশ্যই অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

'কথা যদি বলতেই হতো তখন… কোটা সংস্করারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল, এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই (ফেইসবুকে)… ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল… ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি, সেটার সম্ভাব্য পরিণতি কী হতে পারে… অনেক কিছু ভাবছিলাম আর কী… সব মিলিয়ে কিছু লেখা হয়নি।

'আমি কিছু করার চেষ্টা করিনি, তা নয়। আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি। কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি।'

মাশরাফির বর্তমান শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেন, 'শারীরিকভাবে ঠিক আছি। মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই। আছি আর কী। ঢাকাতেই আছি, পরিবারের সঙ্গে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...