| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

তামিমের ব্যাটে বড় স্কোর করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১২ ১৭:১২:২৬
তামিমের ব্যাটে বড় স্কোর করলো বাংলাদেশ

বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট তাদের ওপেনার তানজিদ হাসান তামিম এবং জিশান আলমের ব্যাটে উড়ন্ত সূচনা করে। কিন্তু রান রেট ধরে রাখতে পারেননি মিডল অর্ডার ব্যাটসম্যানরা। প্রত্যাশা অনুযায়ী শেষ করতে না পারার কারণে বড় স্কোর তৈরি হয়নি। তবে উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশ এইচপির কাছে চ্যালেঞ্জিং পুঁজি রয়েছে।

সোমবার (১২ আগস্ট) ডারউইনে তাসমানিয়ার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে পারভেজ হোসেন ইমন অপরাজিত ৩৯ রান সংগ্রহ করেন।

গত ম্যাচের মতোই আজও দারুণ শুরু পায় বাংলাদেশ এইচপি। নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন জিশান। তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৩৮ রান। আরেক ওপেনার তামিম করেছেন ২৯ বএল ২৮ রান।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন পারভেজ হোসেন ইমন। এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত উইকেটে থেকে ২৯ বলে করেছেন অপরাজিত ৩৮ রান।

টপ অর্ডার ব্যাটারদের ভালো শুরুর দিনে সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। আফিফ হোসেন, আকবর আলি ও শামিম হোসেন উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তাতে বাংলাদেশ ১৬৬ রানের বেশি তুলতে পারেনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...