ভারত পালানোর সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আটক
চাঁপিনবাবগঞ্জের সোনামসগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী জেলার গোদাগাড়ী থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসগড় সীমান্ত এলাকায় ১৮৬ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক ওমর ফারুক গোদাগাড়ী পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ জাহানাবাদ গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে। বিজিবি জানায়, গত ৫ আগস্ট থেকে বোনের বাড়িতে পালিয়ে আত্মগোপনে ছিলেন ওমর ফারুক। তিনি গা ঢাকা দেয়ার জন্য অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
এ সময় বাংলাদেশি নগদ ২৮ হাজার ৫০০ টাকা, একটি ডেবিট কার্ড ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- এসএসসি ২০২৭: পরীক্ষার তারিখ ও পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ২০২৬ বাজাজ পালসার ১২৫: নতুন ইঞ্জিন ও মোনোশক সাসপেনশনে বড় আপডেট
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
- পে-স্কেলের সিদ্ধান্তে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে: দেবপ্রিয়
- Pulsar 150 বনাম Apache RTR 160: দাম ও ফিচারে পার্থক্য
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- মঙ্গলবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- দেশে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
