| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

সচিবালয়ে প্রথম দিন অফিস করে অবিশ্বাস্য মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১০ ১৭:২৯:৪২
সচিবালয়ে প্রথম দিন অফিস করে অবিশ্বাস্য মন্তব্য করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

প্রথম দিন সাধারণ সচিবালয়ে কাজ করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল শনিবার (১০ আগস্ট) সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে আসেন তিনি। এ সময় আইন ও বিচারমন্ত্রী ড. গোলাম সারোয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হাফিজ আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান। আইন উপদেষ্টা এসেই সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৮ তলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন।

আইন উপদেষ্টা আসছেন এটা জানার পর সকাল থেকেই আইন মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম। শনিবার আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে প্রথম অফিসে আসবেন বলে জানা গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে গত ‌সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর বৃহস্পতিবার শপথ নেয় অন্তর্বর্তী সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। যদিও তিনজন উপদেষ্টা এখনো শপথ নেননি।

শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল পান আইন উপদেষ্টার দায়িত্ব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...