এইচএসসি পরীক্ষা নিয়ে আসলো নতুন ঘোষণা
চলমান সহিংসতার কারণে দেশের বিভিন্ন স্থানে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র পুড়িয়ে দেওয়া হয় এবং ১১ আগস্ট এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন এ ক্ষেত্রে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা শীঘ্রই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে আপনাকে অবহিত করব। দেশের বিভিন্ন থানায় যেসব প্রশ্ন পাঠিয়েছি সেগুলো পুড়ে গেছে। এখন আমাদেরকে আবার প্রশ্ন প্রিন্ট করতে হবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো তিন দফায় আট দিনের জন্য পরীক্ষা স্থগিত করেছে। এরপর ঘোষণা করা হয়, ১১ আগস্ট থেকে আবারও নতুন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওইদিনের পরীক্ষা স্থগিত করা হয়।
দেশের চলমান সহিংসতার জন্য গত ১৮ জুলাই প্রথম এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে পরিস্থিতি আরও খারাপ পর্যায়ে গেলে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। সবশেষ তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত যত পরীক্ষা ছিল, সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
প্রসঙ্গত, চলতি বছর গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
