| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শিক্ষার্থীদের নতুন পথের আহ্বান জানালেন মাওলানা মিজানুর রহমান আজহারী

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৫ ২১:৫৩:০৪
শিক্ষার্থীদের নতুন পথের আহ্বান জানালেন মাওলানা মিজানুর রহমান আজহারী

ছাত্রদের অসহযোগ আন্দোলনের ফলে দীর্ঘদিনের স্বৈরাচারী সরকারের পতন ঘটে। সরকার পতনের খবরে দেশের মানুষ উল্লাসে মেতে ওঠে। মালয়েশিয়া ভিত্তিক বিখ্যাত ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তবে এই বিজয় উদযাপনে সংযমের আহ্বান জানান তিনি। সংখ্যালঘুরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে জোর দেওয়ার অনুরোধ করেন তিনি।

আজ (৫ আগস্ট) সোমবার তিনি ফেসবুকে একাধিক পোস্ট প্রকাশ করেন। প্রথমত, তিনি একটি পোস্টে বলেছেন, আল্লাহর প্রশংসা!দমন-পীড়ন কখনো স্থায়ী হয় না।

পরবর্তী এক পোস্টে তরুণদের প্রতি এক আহ্বানে তিনি বলেন—

প্রাণপ্রিয় তরুণ মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগনের প্রতি আকুল আবেদন—

দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না, কারও জান-মালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোন সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না। রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না। সংখ্যালঘু ভাইবোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন।

তিনি বলেন, আমরা সবাই সংযত আচরণের মাধ্যমে রাব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে।

তিনি বলেন, আপনারা স্মার্ট যোদ্ধা! জেন জি! সুপার হিরো! আপনাদের থেকে কোন ধরনের অরাজকতা মানায় না। বাংলাদেশ আপনার। আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে আরেক পোস্টে তিনি বলেন, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন। দাঙ্গা বাধানোর ষড়যন্ত্র নস্যাত করে দিন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...