| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আবারও ফোরজি নেটওয়ার্ক বন্ধ, ইন্টারনেট চালু নিয়ে নতুন ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০৪ ১৭:৩৬:৪৮
আবারও ফোরজি নেটওয়ার্ক বন্ধ, ইন্টারনেট চালু নিয়ে নতুন ঘোষণা

আবারও দেশে ফোরজি নেটওয়ার্ক বন্ধ হলো। রোববার (৪ আগস্ট) এক দফা দাবিতে ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রাণহানিসহ উদ্ভুত পরিস্থিতিতে মোবাইল অপরেটররা ফোরজি সেবা বন্ধ করে দিয়েছে।

দুপুর ১টা থেকে মোবাইল নেটওয়ার্ক ডাউন করে দেয়া হয় বলে মোবাইল অপারেটর কোম্পানিগুলো নিশ্চিত করেছে। কবে বা কখন ইন্টারনেট চালু হবে তা নিয়ে নিদিষ্ট কোন তথ্যা জানা জায়নি। তারা জানান, ফোরজি সেবা বন্ধ থাকায় মোবাইল ইন্টারনেটে ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করা যাবে না।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচদিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়।

অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে এ সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয় মোবাইল ইন্টারনেট সেবা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...