হঠাৎ যে কারনে বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত
গত মাসে চট্টগ্রামে শেষ হয়েছে লাল ও সবুজ দলের তিনদিনের প্রস্তুতি ম্যাচ। তার আগে দুদিনের ম্যাচও হয়েছিল। দুই ম্যাচ শেষে শনিবার ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। এর আগে আজ সকালে মিরবার শের-ই-পাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে স্ট্রেংথ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজও ট্রেনিং হওয়ার কথা ছিল। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন। এ কারণে আজকের প্রশিক্ষণ বাতিল করেছে বিসিবি। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র আজকের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে।
এর আগে আজ সকালে স্ট্রেংথ পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।
এর আগে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছে। আগামীকাল রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু করা হবে জানানো হয়েছে আন্দোলনের স্বমন্বয়কদের পক্ষ থেকে।
উল্লেখ্য, চলতি আগস্ট মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফরের কথা রয়েছে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া সেই দুই টেস্টকে মাথায় নিয়েই চলছে ক্রিকেটারদের বর্তমান অনুশীলন পর্ব।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
