| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তান সিরিজের জন্য কাল থেকে টাইগারদের বিষয়ে অভিযান শুরু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০২ ২০:০৯:০১
পাকিস্তান সিরিজের জন্য কাল থেকে টাইগারদের বিষয়ে অভিযান শুরু

চট্টগ্রামে সম্প্রতি শেষ হয়েছে লাল ও সবুজ দলের মধ্যকার তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে দুইদিনের একটি ম্যাচও হয়েছিল। দুটি ম্যাচ শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দেওয়ার অপেক্ষায়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আগামীকাল (শনিবার) থেকে মিরপর শের-ই বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে।

ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এটি হওয়ার কথা রয়েছে সকাল ৬টায়। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় ফিরেছেন। আজ (শুক্রবার) ফেরার কথা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদেরও। এদিকে, ক্যাম্পের শুরুতে থাকছেন না সাকিব আল হাসান। গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে তিনি এখন কানাডায়।

সেখানে ১২ আগস্ট পর্যন্ত খেলার ছাড়পত্র রয়েছে সাকিবের। যে কারণে টেস্টের অনুশীলনে থাকতে পারছেন না এই অলরাউন্ডার। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে ভুগছেন সাকিব। চোখের সমস্যার জন্য তার হেড পজিশন নিয়েও আছে প্রশ্ন। এর মধ্যে টেস্ট খেলতে নামবেন কোনো প্রস্তুতি ছাড়াই। সব মিলিয়ে টেস্টের জন্য সাকিব কতটা প্রস্তুত সেই প্রশ্নও থেকে যায়! প্রসঙ্গত, আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে শান্ত-সাকিবদের।

এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চারদিনের ম্যাচ এবং তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই দলের সঙ্গে যাওয়ার কথা রয়েছে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকদের মতো অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...