| ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শান্তকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০২ ০৮:৫৬:৫৫
শান্তকে বাদ দিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা

চলতি মাসের আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। অবশেষে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয় ও তৌহিদ হৃদয়। চারদিনের দুই ম্যাচের সিরিজে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। অন্যদিকে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়।

৪ জন সিনিয়র টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দীপু পাকিস্তান 'এ'-এর বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলবেন। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১০ আগস্ট থেকে।

ওই ম্যাচ খেলার পর বাংলাদেশ জাতীয় দলে যোগ দেবেন মুশফিক-মুমিনুল, জয় ও দিপুরা। ১৬ আগস্ট ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ আগস্ট করাচিতে। যেখানে বাংলাদেশ ‘এ’ দল যাবে ৬ আগস্ট পাকিস্তানে। এই দলটি ইসলামাবাদে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে।

প্রথম ৪ দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: মাহমুদুল হাসান, জাকির হাসান, এনামুল হক বিজয় (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' স্কোয়াড: এনামুল হক বিজয় (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকার আলী, তৌহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ 'এ' স্কোয়াড: সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাইম, সাইফ হাসান, তৌহিদ হৃদয় (অধিনায়ক), মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকার আলী, রিশাদ হোসেন, মেহেদি হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান। রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

পাকিস্তানে 'এ' দলের সফরসূচি প্রথম চার দিনের ম্যাচ, ১০-১৩ আগস্ট, ইসলামাবাদ দ্বিতীয় চার দিনের ম্যাচ, ১৭-২০ আগস্ট, ইসলামাবাদ প্রথম ওয়ানডে, ২৩ আগস্ট, ইসলামাবাদ দ্বিতীয় ওয়ানডে, ২৫ আগস্ট, ইসলামাবাদ তৃতীয় ওয়ানডে, ২৭ আগস্ট, ইসলামাবাদ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...