| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার কোনভাবেই পাত্তা দিলো না বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ১৮:৩৪:১৩
অস্ট্রেলিয়ার কোনভাবেই পাত্তা দিলো না বাংলাদেশ

পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে বাংলাদেশের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট শক্ত ভিত গড়েছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা বড় রান তুলতে ব্যর্থ হন। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিশ্চিত করার জন্য এই রানই যথেষ্ট ছিল। বিসিবি এইচপি নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানে হারিয়েছে।

বৃহস্পতিবার ডারউইনের মারারা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ এইচপি তাদের সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করে। জবাবে নর্দান টেরিটরি ৪২ ওভারে ১৩৮ রান করে এবং পুরোটাই দখল করে নেয়।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানে নিজেদের প্রথম উইকেট হারায় নর্দান টেরিটরি। প্রথম পাওয়ার প্লেতে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্লাবটি। শেষ পর্যন্ত জ্যাকব ডিকম্যানের ৮৭ বলে ৫১ রানের কল্যাণে একশো পেরিয়েছে।

এইচপি দলের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি প্রত্যেকেই নিয়েছেন ২টি করে উইকেট।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বিসিবি এইচপি দলের দুই ওপেনার পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম মিলে গড়েন ১০০ রানের উদ্বোধনী জুটি। ইমন ৬৪ বলে ৪৭ এবং সমান সংখ্যক বল খেলে তামিম করেন ৫৩ রান। এছাড়াও আকবর আলী ৩৮ বলে ২৬ এবং আবু হায়দার রনি ৪১ বলে খেলেন ৩৮ রানের ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...