| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেল ব্রাজিল

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ০১ ১৩:৫৯:২০
আবারও কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ পেল ব্রাজিল

অলিম্পিকে নারী ফুটবল টুর্নামেন্টে স্পেনের কাছে ২-০ গোলে গ্রুপের শেষ ম্যাচটি হেরেছে ব্রাজিল। যে হার ব্রাজিলকে ফেলে দিয়েছিল প্যারিস অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব টপকানোর চ্যালেঞ্জে। ‘সি’ গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ‘এ’ গ্রুপের ফ্রান্স ও নিউজিল্যান্ডের ম্যাচের দিকে তাকিয়েছিল মার্তাদের দল।

নিউজিল্যান্ড বিশাল ব্যবধানে জিতলেই কেবল কপাল পুড়তো ব্রাজিলের। না, স্বাগতিক ফ্রান্সকে সমীকরণ মিলিয়ে হারিয়ে কোয়ার্টার ওঠাতো দূরের কথা, নিউজিল্যান্ড হেরেই গেছে ম্যাচে। ২-১ গোলের জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রান্স। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে ব্রাজিল। আগামী শনিবার (৩ আগস্ট) হবে শেষ আটের তিন ম্যাচ।

আর কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আকর্ষনীয় ব্রাজিল-ফ্রান্সের ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১টা। দুই সেমিফাইনাল হবে ৬ ও ৭ আগস্ট।

৯ আগস্ট হবে ব্রোঞ্জ পদকের লড়াই। আর ১০ আগস্ট হবে স্বর্ণ জয়ের লড়াই। দিন বার ম্যাচ সময় ৩ আগস্ট শনিবার জাপান-যুক্তরাষ্ট্র সন্ধ্যা ৭টা ৩ আগস্ট শনিবার স্পেন-কলম্বিয়া রাত ৯টা ৩ আগস্ট শনিবার কানাডা-জামার্নি রাত ১১টা ৪ আগস্ট রোববার ফ্রান্স-ব্রাজিল রাত ১টা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...