| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

তামিম নিয়ে সরাসরি মুখ খুললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ৩১ ১৮:৪১:৩৭
তামিম নিয়ে সরাসরি মুখ খুললেন পাপন

তামিম ইকবাল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এটা কেন হয়েছে সবাই জানে। নতুন কিছু বলার নেই। সবার মনেই এখন প্রশ্ন কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।

কিন্তু বেশ কয়েকদিন আগে খবর ছড়িয়ে পড়ে যে চ্যাম্পিয়ন্স কাপ ধরে দলে ফিরবেন তামিম। সেরা আট দলকে নিয়ে এই টুর্নামেন্ট আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বিসিবি তামিমকে এই ইভেন্টে খেলার প্রস্তাব দিলেও নাজম হাসান বেবুন বলেছেন, তিনি তামিমকে দলে ফেরাতে চান।

রোববার তামিমের ফেরা নিয়ে পাপন বলছিলেন, 'তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে তামিমের সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আস্‌ তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।

তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।'- যোগ করেন পাপন।

সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাপন বলেন, 'কারণ আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছ্‌ অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...