| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আইসিসির কঠিন সিদ্ধান্তে এবার দারুণ খুশি বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৯ ১৮:০৫:১৫
আইসিসির কঠিন সিদ্ধান্তে এবার দারুণ খুশি বাংলাদেশ

আবারও পুরুষদের এশিয়া কাপের আয়োজকের দায়িত্ব পেল বাংলাদেশ। রবিবার (২৮ জুলাই) এশিয়া কাপের পরবর্তী দুই সংস্করণের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ভারত এশিয়া কাপ ২০২৫ এর আয়োজক হবে। বাংলাদেশ ২০২৭ সালের এশিয়া কাপের আয়োজক হবে। আইসিসির এই সিদ্ধান্তে বাংলাদেশী ক্রিকেট ভক্তরা খুবই খুশি।

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। ফলে ২০২৬ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এ কারণে তার আগে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে তা হবে ওয়ানডে ফরম্যাটে।

দুই মৌসুমে ১৩ টি ম্যাচ হবে। এশিয়া কাপে বাংলাদেশ ও ভারত ছাড়াও পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেবে। এছাড়াও, সহযোগী সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটি যোগ্যতা অর্জনের পরে দুটি টুর্নামেন্টে যোগ দেবে।

এই দুই টুর্নামেন্ট ছাড়াও এসিসি আরও জানিয়েছে, ২০২৬ সালে প্রমীলা এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৪, ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রতিটিই ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। পুরুষদের ইমার্জিং এশিয়া কাপের ২০২৪ ও ২০২৬ আসর টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ ও ২০২৭ আসর ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

এছাড়া নারীদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৫ ও ২০২৭ সালে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব টুর্নামেন্টের আয়োজক দেশ অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...