| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১০ ১৭:৫৮:১৮
ব্রেকিং নিউজ ; নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ করল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এবার টুর্নামেন্টের সূচিও প্রকাশিত হয়েছে।

টি-টোয়েন্টি ফরম্যাট বাংলাদেশের জন্য দুর্ভেদ্য। শর্ট ফর্মের ক্রিকেটে এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি টাইগাররা। বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টিতে এত দুর্বল হওয়ার একটা কারণ হল তারা অনেক ম্যাচ খেলার সুযোগ পান না। ক্রিকেটাররা বছরে মাত্র একটি টুর্নামেন্ট খেলতে পারেন। বিপিএলের এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা বেশি খেলছেন।

এবার স্থানীয় ক্রিকেটারদের টি-টোয়েন্টি অভিজ্ঞতা বাড়াতে বাড়তি একটি টি-টোয়েন্টি আসরের আয়োজন করতে যাচ্ছে বিসিবি। গতকাল (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু। সেখানে জানালেন টুর্নামেন্ট শুরুর সময়।

নান্নু বলেন, 'হাই পারফরম্যান্সের অনুশীলন চলছে, সঙ্গে টাইগার্সের প্রোগ্রাম চলছে। এটার সঙ্গে কিছু কাজ করছি এনসিএল (জাতীয় লিগ) নিয়ে। এনসিএলের টি-টোয়েন্টিটা হবে ডিসেম্বরের ৫ থেকে ১৭ তারিখ পর্যন্ত। এগুলো নিয়ে কাজ চলছে।'

৮ দলের এই আসরে প্রতি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলতে পারবে। সে হিসেবে প্রতি দল মোট ৭ ম্যাচ করে পাচ্ছে। ফাইনালিস্ট দুই দল পাবে ৮ ম্যাচ। টুর্নামেন্টটি হবে মোট ২৯ ম্যাচের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...