| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তান সিরিজের জন্য শক্তিশালী একাদশ দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১০ ০৯:২১:৪৭
পাকিস্তান সিরিজের জন্য শক্তিশালী একাদশ দল ঘোষণা করলো বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজের সূচি ঘোষণা করেছে।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। পরের ম্যাচটি করাচিতে। ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৪ ম্যাচের কেবল একটিতে জিতে ৯ নম্বরে আছে টাইগাররা। তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড।

৫ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র। ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়ায় সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ১৬ সদস্যঃ- তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহামুদুল হাসান জয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদাত হোসেন, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...