পাকিস্তান সিরিজের জন্য তামিমকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজের সূচি ঘোষণা করেছে।
রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। পরের ম্যাচটি করাচিতে। ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুরুটা ভালো হলেও এখন অনেক পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ৪ ম্যাচের কেবল একটিতে জিতে ৯ নম্বরে আছে টাইগাররা। তাদের নিচে আছে কেবল ইংল্যান্ড। ৫ ম্যাচের মধ্যে দুটি জিতে পাঁচে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে এর আগে মোট ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এতে পাকিস্তানকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। ১২টি ম্যাচ জিতেছে পাকিস্তান এবং বাকি এক ম্যাচ হয়েছে ড্র। ২০২০ সালে সর্বশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। করোনাভাইরাস মহামারি শুরু হয়ে যাওয়ায় সেবার একটি টেস্টের বেশি খেলতে পারেনি টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য ১৬ সদস্যঃ তানজিদ হাসান তামিম, মাহামুদুল হাসান জয়, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদাত হোসেন, নাহিদ রানা, রিশাদ হোসেন, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম,
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
