| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালের আগে দলের ভুল ধরতেই আর্জেন্টাইন কোচের নির্ঘুম রাত

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০৮ ০৯:৪৪:৩৪
সেমিফাইনালের আগে দলের ভুল ধরতেই আর্জেন্টাইন কোচের নির্ঘুম রাত

ম্যাচের পর বলেছেন, দলের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট নন। কোচ লিওনেল স্কালোনিও বলেছেন, সেমিফাইনাল ম্যাচের আগে সবকিছু ঠিক করতে চান তিনি। তাই ইকুয়েডর ম্যাচের পর সারারাত জেগে থাকেন আর্জেন্টিনা কোচ। তিনি রাত চারটা পর্যন্ত জেগে থেকে ম্যাচের হাইলাইট দেখেছেন। ইকুয়েডর জানতে চেয়েছিল ম্যাচে কী ভুল ছিল।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে এমন তথ্য দাবি করেছে। মিডিয়া জানিয়েছে, ইকুয়েডর ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি তার সহকারী পাবলো আইমার এবং ওয়াল্টার স্যামুয়েলের সাথে দলের ভুল শুধরানোর চেষ্টায় সারা রাত কাটিয়েছেন।

ইকুয়েডর ম্যাচের পরেই অবশ্য স্কালোনি বলেছিলেন, ‘আমাকে ম্যাচটা আবার মনোযোগ দিয়ে দেখতে হবে। উন্নতির কিছু দিক সবসময়ই থাকে। আমি এটা পরে ভালভাবে খুটিয়ে দেখব। এবারে আমি দলের খেলা কিছুই উপভোগ করিনি। আমরা খুশি অবশ্যই। তবে, এবারে আমার সময় ভালো কাটেনি।

কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের লং বলের সামনে বারবার ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। প্রথমার্ধের শুরুর দিকে ডানপ্রান্তে নাহুয়েল মলিনাকে কড়া পরীক্ষায় ফেলেছিল ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া এবং ময়সেস কেইসেডো।

দ্বিতীয়ার্ধে অস্বস্তিকর মুহূর্ত পার করতে হয়েছে লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকোকে। মাঝমাঠে এনজো ফার্নান্দেজ কিংবা নিকোলাস গঞ্জালেসকে খুব একটা সুবিধা করতে দেখা যায়নি। সবকটি বিষয় মাথায় নিয়েই নির্ঘুম রাত পার করেছে আর্জেন্টাইন কোচিং প্যানেল। কানাডা ম্যাচে এসবের ভিত্তিতে বেশ কিছু সিদ্ধান্তও আসতে পারে।

কানাডার বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে আরও একবার লিওনেল মেসি এবং ডি মারিয়াকে একত্রে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছে টিওয়াইসি স্পোর্টস। এনজো ফার্নান্দেজের বদলে লিয়ান্দ্রো পারেদেসকে দেখার সম্ভাবনাই বেশি। স্ট্রাইকার হিসেবে লাউতারো মার্টিনেজের সম্ভাবনাই বেশি। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ইন্টার মিলানের এই স্ট্রাইকার। রক্ষণে অবশ্য খুব একটা পরিবর্তনের আভাস নেই। তবে চোট থেকে পুরো সেরে উঠলে মার্কাস আকুনিয়াকে সুযোফ দিতে পারেন কোচ স্কালোনি।

কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আগামী ১০ জুলাই বুধবার। বাংলাদেশ সময় সকাল ৬টায় সেমিফাইনাল খেলতে নামবে স্কালোনির শিষ্যরা। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং উরুগুয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...