| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

'কঠিন এই' সমীকরণের পড়বে ব্রাজিল, ৩ জুলাই হারলেই বিদায়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ০১ ০৭:৩৮:৩৮
'কঠিন এই' সমীকরণের পড়বে ব্রাজিল, ৩ জুলাই হারলেই বিদায়

কোপা আমেরিকার ৪৮তম আসরের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে পূর্ণ পয়েন্টে হেরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ব্রাজিল। এতে তাদের টুর্নামেন্টে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় সেলেকাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা প্যারাগুয়ের বিপক্ষে তাদের আসল রুপ দেখায়।

বৃহস্পতিবার (২৯ জুন) অ্যালেজিয়েন্তে স্টেডিয়ামে তাদের দ্বিতীয় গ্রুপ ডি ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে তিন পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। ম্যাচে দুটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। একটি করে গোল করেন সাভিও ও লুকাস পাকেতা। এই জয়ের পরও কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের জায়গা এখনো নিশ্চিত হয়নি।

আগামী বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে তাদের জিততেই হবে কিংবা এক পয়েন্ট নিতে হবে। তবেই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনাল। কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে ব্রাজিল হেরে যায় সেক্ষেত্রেও কোয়ার্টারের স্বপ্ন টিকে থাকবে সেলেসাওদের সামনে। এ জন্য অবশ্য কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে তাদের।

একই সময়ে অর্থাৎ আগামী বুধবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের কিউ টু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘ডি’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে। সে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্রাজিলকে। এ ম্যাচে যদি কোস্টারিকা কমপক্ষে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা।

কেননা এই মুহূর্তে ব্রাজিলের পয়েন্ট ৪, গোল +৩ আর কোস্টারিকার পয়েন্ট ১, গোল -৩। তাই কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেই কোয়ার্টারে চলে যাবে সেলেসাওরা। কিন্তু ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে নূন্যতম ১-০ গোলে হারে তাহলে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেই কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কোনোভাবেই হারা যাবে না।

দুইটি করে ম্যাচ শেষে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। ১ পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা। সবার শেষে অবস্থান প্যারাগুয়ের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...