| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

২০২৫ সালে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৬ ১৪:০৯:১৬
২০২৫ সালে ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ!

বরিশালের শহীদ আব্দুল রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট ত্রিদেশীয় সিরিজ। এই টুর্নামেন্টের প্রস্তুতি চলছে।

আগামী বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ। এ কারণে দ্রুত এগিয়ে চলছে স্টেডিয়ামের গেট, মাঠ, প্যাভিলিয়ন ও গ্যালারির কাজ। বাংলাদেশের সাথে এই সিরিজে ভারত অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অংশগ্রহণের কথা রয়েছে।

তাই আন্তর্জাতিক মানের একটি জায়গা তৈরি করার জন্য প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে। ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। ম্যাচ অফিসিয়াল, ড্রেসিংরুম, প্রেস বক্স এবং পাঁচ তলা প্যাভিলিয়ন সহ সবকিছুই আধুনিকায়নের ছোঁয়া পাবে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, টি-টোয়েন্টি, ওয়ানডে ও তিন দিনের তিনটি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই মাঠে। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরিত হতে যাচ্ছে।

এ বিষয়ে সাবেক ক্রিকেটার, প্রশিক্ষক ও বর্তমান জেলা ক্রিকেট টিমের ম্যনেজার মাহাবুবুর রহমান মনু বলেন, '১৯৬৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটিতে জাতীয় ও আন্তর্জাতিক খেলা বা ম্যাচ না হওয়ায় আক্ষেপ ছিল বরিশালের ক্রীড়া সংগঠকদের। আগামী বছরের সেপ্টেম্বরে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশিয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে বরিশালের স্থানীয়রা দারুনভাবে উচ্ছ্বাসিত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...