| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যতদিন আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্ক্যালোনি জানিয়ে দিলেন কোপার আগে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৩ ২১:১০:৪৫
যতদিন আর্জেন্টিনার দায়িত্বে থাকছেন স্ক্যালোনি জানিয়ে দিলেন কোপার আগে

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার থেকে বিদায়ের সম্ভাবনা নিয়ে আলোড়ন তুলেছেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করতে চান এই কোচ। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে আসেন স্কালোনি। তিনি বলেন, প্রেসিডেন্ট তাপিয়া যতদিন চাইবেন কোচ হিসেবে থাকবেন।

কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে গতকাল (রোববার) সংবাদ সম্মেলনে যোগ দেন স্কালোনি। নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। কাপের পরও আর্জেন্টিনার কোচিংয়ে থাকতে চান তিনি।

"আমার একটি বছর ভাল কাটছিল না এবং আমি অনুভব করেছি যে এটি থামার সময়," স্কালোনি বলেছিলেন। আমি আজ আমার সমস্ত শক্তি দিয়ে এখানে আছি, যা গত নভেম্বরে সত্যি ছিল না। এএফসি প্রেসিডেন্ট যতদিন চাইবেন আমি এখানে থাকব।

কোপায় অংশ নিতে এরই মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়নদের অধিকাংশ ফুটবলার। শিগগিরই যোগ দেওয়ার কথা লিওনেল মেসিরও। ইন্টার মায়ামি তারকা সম্পর্কে স্ক্যালোনি বলেন, ‘ভালো দিক হলো মেসি ইন্টার মায়ামিতে ধারাবাহিকতা ধরে রেখেছে। বিশেষ করে ইনজুরির পরও। এটা গুরুত্বপূর্ণ যে, সে আরও খেলার সময় পেয়েছে। আমরা তাকে ফুল ফিটনেসে দেখতে পাচ্ছি। অনুশীলনের জন্য আগামীকাল (আজ) দলের সঙ্গে যোগ দেবে সে।

কোপার আগে গুয়েতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যার জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন স্ক্যালোনি। তবে সেই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। এ সম্পর্কে স্ক্যালোনি বলেন, দিবালার প্রতি আমাদের বিশেষ ভালো লাগা কাজ করে। কিন্তু আমরা সবসময়ই বলি, দল সবার আগে। পরিস্থিতি ও বাস্তবতার প্রেক্ষিতে কিছু পজিশনে আমাদের সমস্যা থাকার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে দলে না রাখার। আমরা জানি, সে আমাদের হয়ে কী করেছে। পৃথিবীর সব কষ্ট সহ্য করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।

উল্লেখ্য, ‌৪৫ বছর বয়সী স্ক্যালোনি আর্জেন্টিনার দায়িত্ব পান ২০১৮ সালে। তার আগপর্যন্ত কোচ হিসেবে তার খুব একটা পরিচিতি বা অভিজ্ঞতা ছিল না। পরে তিনিই দলটির হয়ে ইতিহাস গড়েন। তার অধীনেই দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকার পর ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জিতে নেয় ২০২২ বিশ্বকাপও। স্ক্যালোনির সঙ্গে দলটির চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। ধারণা করা হচ্ছে, আগামী বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউট সামলাবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...