| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে হেরে বিদায় নিলেন রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০১ ১৫:৫৯:০৯
ফাইনালে হেরে বিদায় নিলেন রোনালদো

ম্যাচ শেষে মাঠে মুখ লুকিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিছুক্ষণ পর মাঠে শুয়ে পড়লেন। দুই হাতে মুখ ঢেকে চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করল। তবে ক্যামেরার লেন্স তার আঙ্গুলের মধ্যে দুটি অশ্রুজল চোখ খুঁজে পেয়েছে। যা সেলুলয়েডের পর্দায় হাজার হাজার ভক্ত দেখেছেন।

সৌদি কিংস কাপের ফাইনালে হার মেনে নিতে পারতেন পর্তুগিজ তারকা। টাইব্রেকারে হারের পর জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আঙিনা রোনালদোর কান্নায় ভরে যায়।

সৌদি প্রফেশনাল লিগের পর কিংস কাপও জিতেছে আল হিলাল। শুক্রবার ফাইনালে আল নাসরকে ৫-৪ গোলে হারিয়েছে আল হিলাল। নিয়মিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। টাইব্রেকে গোল করেন রোনালদো। তবে আল নাসরের শেষ দুটি শট আটকে দেন আল হিলালের বীরত্বপূর্ণ গোলরক্ষক ইয়াসিন বাউনু।

আলেকসান্দার মিত্রোভিচের গোলে ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরোয়ার্ড। ৮৮তম মিনিটই আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাস্‌র।

এরপর অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল করতে পারেনি। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।এদিকে চোটের কারণে গত অক্টোবর থেকেই মাঠের বাইরে আছেন নেইমার জুনিয়র। তবে খেলতে না পারলেও লিগ শিরোপার মতো এ দিনও ট্রফি জয়ের উদযাপনে সঙ্গী ছিলেন দলের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...