| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ এলেই যেনো ভাগ্য খুলে যায় মিরাজের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৪ ১২:৪১:২২
বিশ্বকাপ এলেই যেনো ভাগ্য খুলে যায় মিরাজের

২০১৮ সালের পর প্রায় দীর্ঘ চার বছর টি-টোয়েন্টিতে দেখা যায়নি মেহেদী হাসান মিরাজকে। সেই মিরাজ ঠিকই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন। বিশ্বকাপের আগে ডানহাতি ওপেনার হিসেবে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ পরখ করা হয়।

নিউজিল্যান্ডে দুই ইনিংসের একটিতেও স্ট্রাইকরেট এক শ ছাড়াতে না পারলেও ঠিকই বিশ্বকাপে নেওয়া হয়েছিল তাঁকে। তবে বিশ্বকাপে ঠিকই তাঁকে নামানো হয়েছিল মিডল অর্ডারে। সে ম্যাচে ১৩ বলে ১১ রান করার পর আর জায়গা পাননি একাদশে। সেই মিরাজের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেওয়া দলে ঢুকে যাওয়ার সম্ভাবনা জেগেছে!

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মিরাজ। সাতে নামেন বলে এমনিতেও ব্যাটিংয়ের সুযোগ খুব একটা পান না। বিস্ময়করভাবে ১৬ জুলাইয়ের ম্যাচে বলও করেননি তিনি।

এরপর বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন, কোনো সিরিজেই ছিলেন না মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। বিপিএল বিজয়ী দলে খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন না। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে দুই দফায় ঘোষিত ২০ জন ক্রিকেটারের স্কোয়াডেও জায়গা হয়নি।

আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজ ও বিশ্বকাপের দল ঘোষণা করা হবে দুপুর সাড়ে ১২টায়। বিভিন্ন সূত্র জানাচ্ছে, মূল ১৫ জনের দলের সঙ্গে বিকল্প যেকজন খেলোয়াড় নেওয়া হবে, তাতে একটি নাম মিরাজের হতে পারে।

সম্ভাব্য ১৮ জনের দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, সৌম্য সরকার, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...