দেখে নিন এবছর এসএসসিতে পাসের হার সহ বিস্তারিত সব আপডেট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১২ মে) সকাল ১০টার পর গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চলতি বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪৯ হাজার ১৯০ জন।
এর আগে সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রধানমন্ত্রীর ফল ঘোষণার পর দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে ফল জানা যাবে।
এসএসসির ফল প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। এসএসসিতে পাসের হারে শীর্ষে যশোর, সর্বনিম্ন সিলেট।
এবছর এসএসসি ও সমমনা পরীক্ষায় পাসের হার ৮৩.০৪ শতাংশ। ঢাকা বোর্ডে পাস ৮৩.৯২ শতাংশ, জিপিএ-৫ ৪৯ হাজার, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৯ শতাংশ, জিপিএ-৫ ২৮ হাজার,
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল, ৪ লাখ ৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে ৩ লাখ ৪২ হাজার ৩৭৯ জন পাস করেছে। তাদের মধ্যে ছেলে ১ লাখ ৫৬ হাজার ৩১৮ এবং মেয়ে ১ লাখ ৮৬ হাজার ৬১ জন। ফেল করেছে ৬৫ হাজার ৫৮২ জন।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে।
এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন।
এসএসসিতে ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন পরীক্ষার্থী ছিল।
সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
