| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ সাকিবকে স্মরণ করে যে বার্তা দিল কলকাতা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১৫ ১৭:৫৮:৪১
হঠাৎ সাকিবকে স্মরণ করে যে বার্তা দিল কলকাতা

সাকিব আল হাসান, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেও দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটের তারকা এই সাবেক অধিনায়ক। তার খেলা শুধু দেশের জার্সিতেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেছেন।

সাকিব ২০১১ সাল থেকে আইপিএল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দুইবার মর্যাদাপূর্ণ শিরোপাও জিতেছেন। সাকিব আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেও কলকাতায় ফিরেছেন হোমবয় হিসেবে।

কলকাতা নাইট রাইডার্সের সেই ছেলেকে আজ আবার মনে পড়ল ঘরে। নিজেদের জন্য খেলতে নয়, দুই বারের আইপিএল বিজয়ীরা প্রধানত সাকিবের আইপিএল অভিষেকের দিনটিকে একটি ছবি দিয়ে মনে রেখেছেন। তিনি সাকিবের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমার শাকিব দা কে কোথায় পেলাম! নিচে ইংরেজিতে লেখা ২০১১ সালের এই দিনে, বেগুনি ও সোনার জার্সি গায়ে অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে মোট ৫১ ম্যাচ খেলেছিলেন সাকিব। এরমাঝে ব্যাট হাতে নেমেছিলেন ৩৮ বার। দুইবার ফিফটির সাহায্যে করেছিলেন ৫৪৫ রান। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। আর বল হাতে ২৭.৪০ গড়ে পেয়েছেন ৪৭ উইকেট। ২০১২ আইপিএলের ফাইনালে তার শেষ সময়ের ক্যামিও জয় এনে দিয়েছিল কলকাতাকে।

সবমিলিয়ে আইপিএলে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ৫২ ম্যাচে ব্যাট করে সংগ্রহ করেছেন ৭৯৩ রান। আর প্রায় ২৫০ ওভার বল করে সংগ্রহ করেছেন ৬৩ উইকেট। বাংলাদেশের কোনো ক্রিকেটারের পক্ষে আইপিএলের মঞ্চে সবচেয়ে সফল ক্রিকেটারও সাকিবই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...