| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আজ ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন বুমরাহ, মুস্তাফিজের অবস্থান দেখে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১২ ০৯:৩২:১৫
আজ ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন বুমরাহ, মুস্তাফিজের অবস্থান দেখে নিন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। টসে হেরে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। ১৯৭ রানের বিশাল টার্গেট পেল মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন ভারতীয় তারকা জসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এতে, তিনি ৫.৯৬ ইকোনমি রেটে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন। তিনি যুজবেন্দ্র চাহালকে পেছনে ফেলে পার্পল ক্যাপ নিজের করেন।

১০ উইকেট নিয়ে, তিনি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকার শীর্ষে ছিলেন কিন্তু তার স্বদেশী বুমরাহ তার সিংহাসন কেড়ে নিয়েছেন। চাহাল ৫ ম্যাচে ৭.৩৩ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছেন।

এভাবে চলতি মৌসুমে বল হাতে দারুণ ছন্দে থাকা বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিনে। ৪ ম্যাচ খেলে ৮ ইকোনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন এই দেশ সেরা পেসার। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে। আরশদীপ সিং তালিকার ৪ নম্বরে রয়েছেন এবং ৫ ম্যাচে ৮.৭২ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছেন। পঞ্চম স্থানে উঠেছেন গুত্রাত টাইটান্সের মাহিত শর্মা। ৬ ম্যাচে ৯.৩৯ ইকোনমি রেটে ৮ উইকেট নিয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...