| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটে অবশেষে হাথুরুসিংহ অধ্যায়ের সমাপ্তি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ১০ ২৩:৪১:২৫
বাংলাদেশ ক্রিকেটে অবশেষে হাথুরুসিংহ অধ্যায়ের সমাপ্তি

চান্দিকা হাথুরুসিংহে চাকরি ছেড়ে দিতে পারেন বলে গুজব ছিল। এই আশঙ্কা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন হাথুরু বিসিবিকে লেখা চিঠিতে বলেছিলেন যে তিনি অস্ট্রেলিয়ায় থেকে ফিরতে চান না। বিসিবি একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে বিসিবির হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনুসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্ত্রীর অসুস্থতার কথা বলে সম্প্রতি চট্টগ্রাম টেস্টের আগে দেশে ছুটে যান হাথুরুসিংহে। তার অনুপস্থিতিতে প্রধান কোচের দায়িত্ব নেন সহকারী কোচ নিক পোথোস। এই টেস্ট দিয়েই বিশ্বকাপের পর জাতীয় দলে ফিরেছেন সাকিব আল হাসান। গত বছরের শেষদিকে নিউজিল্যান্ড সফর শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি হাথুরুসিংহে। মাঠে বসে বিপিএল দেখার কথা ছিল তার। তবে বিপিএলের প্লে অফ পর্যন্ত ছুটি কাটান। প্লে অফের খেলাগুলো মাঠে বসে দেখেন তিনি।

বিপিএলে তার অনুপস্থিতি খানিকটা সন্দেহ তৈরি করেছিল বাংলাদেশের কোচ হিসেবে থাকা না থাকা নিয়ে। এবার সেই শঙ্কাই সম্ভবত সত্যি হতে যাচ্ছে। নির্ধারিত সময়ের আগে হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন হাথুরুসিংহে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন হাথুরু। নির্ধারিত সময়ের এক বছর আগেই চাকরি ছাড়তে চান তিনি।

হাথুরুসিংহে আর না ফিরলে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করতে থাকবেন সহকারী কোচ নিক পোথাস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...