| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের সিরিজের জন্য ১৬ সদস্যে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৯ ১২:০৬:৩৯
জিম্বাবুয়ের সিরিজের জন্য ১৬ সদস্যে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এবং শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩ মে। এরপর বাকি দুই ম্যাচ চট্টগ্রামে হবে ৫ ও ৭ মে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনা অনুযায়ী, জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট নির্ধারিত ছিল কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি টেস্ট স্থগিত করা হয়েছে। যা হবে ২০২৫ সালে।

জিম্বাবুয়ে সিরিজের পর আগামী ১ জুন বিশ্বকাপের জন্য আইসিসির এখতিয়ারে আসবে বাংলাদেশ দল। ৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। সব মিলিয়ে আগামী তিন মাস খুব ব্যস্ত থাকবে লিটন-শান্তরার।

জিম্বাবুয়ের সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেট রক্ষক), তানজীদ হাসান তামিম, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, মারুফ মৃধা (নতুন মুখ), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফুদ্দীন, শরিফুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...