| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভিসা প্রোসেসিং শেষে উড়াল দিলেন ফিজ, হায়দরাবাদের বিপক্ষে খেলবেন কিনা জানিয়ে দিল চেন্নাই কোচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ এপ্রিল ০৪ ১৮:০৮:৩৭
ভিসা প্রোসেসিং শেষে উড়াল দিলেন ফিজ, হায়দরাবাদের বিপক্ষে খেলবেন কিনা জানিয়ে দিল চেন্নাই কোচ

আইপিএলের চলমান আসরে ঘরের মাঠে দারুন শুরু করে চেন্নাই সুপার কিংস। টানা দু্ই ম্যাচে পায় জয়ের দেখা। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২৯ রান খরচ করে নেন ৪ উইকেট।

নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এখানেই বড় জয় ফিজরা। ৬৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ধোনিরা। এই ম্যাচেই বল হাতে দারুন ছিলেন ফিজ। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে হোচট খায় চেন্নাই সুপার কিংস। ২০ রানের হারে চেন্নাই।

এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। ৪ ওভারে ৪৭ রান খরচ করে নিয়েছেন মাত্র ১টি উইকেট। আগামীকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রোসেসিংয়ের প্রয়জনীয় কাজ শেষ করে আজ রাত ৮ টায় বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ছাড়া করা আছে মুস্তাফিজের।

হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শুরুর একাদশ:

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা, (মুস্তাফিজ ইমপ্যাক্ট)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...