| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

পর্দায় শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ২৭ ১২:৫৩:০৭
পর্দায় শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি

আসছে ঈদে মুক্তি পাবে সুপারস্টার শাকিব খান অভিনীত বিগ বাজেটের ছবি 'রাজকুমার'। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার। নায়কের জন্মদিনে বুর্জ খলিফায় এর ট্রেলার প্রকাশ করা হয়।

'রাজকুমার' ছবিতে শাকিব খানের সঙ্গে ছিলেন হলিউড অভিনেত্রী কোর্টনি কফি। কে থাকবেন সেটাও শুরু থেকেই গোপন ছিল। কিন্তু ছবিটির মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, অন্যান্য বিষয়ও প্রকাশ্যে আসতে শুরু করেছে। এতে ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাহিয়া মাহিকে।

এতে নায়ক শাকিব খানের মায়ের ভূমিকায় দেখা যাবে এ অভিনেত্রীকে। অভিনেতার বাবার ভূমিকায় দেখা যাবে গুণী অভিনেতা তারিক আনাম খানকে।এ প্রসঙ্গে মাহির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাজকুমারের ছবিতে মাহি থাকবেন কিনা তা নিশ্চিত। তাকে এমন একটি চরিত্রে দেখা যাবে যা আগে কখনো দেখেননি। দর্শকদের জন্য তাকে চিনতে খুব কষ্ট হবে।

এদিকে রাজকুমার সিনেমার শুরু থেকেই পরিচালক হিমেল আশরাফ বলছিলেন, কিছু চমক থাকবে এই সিনেমায়। এ জন্য সবাইকে অপেক্ষা করার কথাও বলছিলেন তিনি। আর মাহির ক্যামিও চরিত্র সেই চমকের একটি অংশ বলে ধারণা করছেন দর্শকরা।

প্রসঙ্গত, পারিবারিক সম্পর্ক এবং স্বপ্নবাজ এক তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে ‘রাজকুমার’। এতে শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। এবারের ঈদে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...