তৃতীয় ওয়ানডে বাদ পড়লেন লিটন, দলে ডাক পেলেন যিনি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডেতে উইকেট নেওয়ার পর দল থেকে বাদ পড়েন লিটন দাস। জাকির আলী অনিক অবশ্য দলে প্রথম সুযোগ পান।
বড় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। একটি খেলা হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ ছিল। তবে দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফেরে শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ খেলা অঘোষিত ফাইনালে পরিণত হয়। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দুই দিন আগে দল ঘোষণা করেন নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে তিন বলে শূন্য রানে আউট হন তিনি। লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। লিটনের বদলে সুযোগ পেলেও জাকের মূলত খেলেন মিডল অর্ডার পজিশনে। তৃতীয় ওয়ানডেতে অন্য ওপেনারদের সুযোগ করে দিতেই বাদ দেয়া হয়েছে তাকে। আর জাকের মিডল অর্ডারের ব্যাটিং গভীরতা বাড়াবে বলেই বিশ্বাস নতুন নির্বাচকের। বিবৃতিতে গাজী আশরাফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সিরিজ সমতার মাঝে জাকের আলীর অন্তর্ভূক্তি মিডল অর্ডারে অনেক বিকল্প ও নমনীয়তা তৈরি করবে। লিটনকে বাদ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এবং অন্য দুই সক্ষম ওপেনারের কথা মাথায় রেখে আমরা এ পরিবর্তন এনেছি।’
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
