এবার কৃষককে মেট্রোতে উঠতে বাধা
ভারতের বেঙ্গালুরুতে একজন কৃষককে মেট্রোতে চড়তে নিষেধ করা হয়েছিল, কারণ তিনি অপরিচ্ছন্ন পোশাক পরেছিলেন। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর রাজাজিনগর মেট্রো স্টেশনে। সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর, যে কর্মকর্তারা কৃষককে মেট্রোতে উঠতে দিতে চাননি তাদের কঠোর সমালোচনা করা হয়।
এ ছাড়া ভারতের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থাটি বলেছে: "গণমাধ্যমের প্রতিবেদন সঠিক হলে তা মানবাধিকার লঙ্ঘনের পরিমান।" কারণ পোশাকের কারণে কাউকে গণপরিবহনে চড়াতে বাধা দেওয়ার অধিকার কারো নেই। কেউ নিষিদ্ধ জিনিস বহন করলে আইন অনুযায়ী তাকে আটকানো যাবে।
এইচআরসি কর্ণাটকের মুখ্য সচিব এবং বেঙ্গালুরু রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে একটি নোটিশ জারি করেছে এবং তাদের চার সপ্তাহের মধ্যে একটি বিশদ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাদশ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি মাথায় বড় বস্তা নিয়ে মেট্রো স্টেশনে আসেন ওই কৃষক। কিন্তু ব্যাগেজ চেকপয়েন্টে তাকে আটকে দেন মেট্রোর এক কর্মকর্তা। এমনকি টিকিট থাকা সত্ত্বেও তাকে প্লাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তবে তখন সেখানে উপস্থিত মেট্রোর অন্যান্য যাত্রীরা এ নিয়ে প্রতিবাদ জানান। অনেককে বলতে শোনা যায়, মেট্রোতে ওঠার ক্ষেত্রে কি কোনো পোশাক বিধি আছে কি না। নাকি মেট্রো শুধু ভিআইপিদের জন্য।
অন্যান্য যাত্রীদের প্রতিবাদের মুখে পরে ওই কৃষককে মেট্রোতে উঠতে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগামাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠলে ওই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- লাফিয়ে বাড়ল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নবম পে স্কেলে বাড়িভাড়া ভাতার হার কমছে, তবে বাড়বে টাকার অঙ্ক
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
