| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই তারকা হারাল বরিশাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২১ ২২:৩৫:১৭
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই তারকা হারাল বরিশাল

তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চূড়ান্ত রাউন্ড-রবিন ম্যাচের উপর তাদের প্লে-অফ স্থান নির্ভর করে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) শেষ ম্যাচ খেলবে দল দুটি। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বিপাকে পড়েছে বরিশাল ফ্র্যাঞ্চাইজি। তাদের বিদেশী তারকা কেশব মহারাজ এবং টম ব্যান্টন বিপিএল ছেড়েছেন।

মূলত ইনজুরির কারণে গতকাল বিপিএল ছেড়েছেন দুই ক্রিকেটার। একটি দল স্পোর্টস আওয়ার 24 কে এই তথ্য নিশ্চিত করেছে। তাই কুমিল্লার বিপক্ষে মাঠে নামার আগে বেশ বিপাকে পড়েছে দলটি।

এদিকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান মারকুটি ডেভিড মিলার বরিশালে যোগ দেবেন বলে জানা গেছে। তবে কবে আসবে তা নিশ্চিত নয়। এতে মিলার দলে না এলে বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণে বেগ পেতে পারে দলটি।

লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে তামিমের দলটি টেবিলের চারে রয়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে বরিশাল। এই ম্যাচে জয় পেলে কোনো সমীকরণই বরিশালকে প্লে-অফ খেলতে আটকাতে পারবে না। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দিকে। প্লে-অফে ওঠার দৌড়ে এনামুল হক বিজয়ের খুলনা তামিমদের বড় বাধা হতে পারে!

আসরে ১১ ম্যাচে পাঁচটিতে জয় পেয়েছে খুলনা টাইগার্স। ১০ পয়েন্ট নিয়ে বিজয়ের দলটি বরিশালের পরই রয়েছে। লিগ পর্বের শেষ দিনে কুমিল্লার কাছে বরিশাল যেন বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। এর পেছনে কারণও আছে। বরিশালের নেট রানরেট +.৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রানরেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রানরেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। তবে সেটা বেশ কঠিনই বটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...