| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ চলাকালেই স্টেডিয়ামে বজ্রপাত, প্রান গেলো খেলোয়াড়ের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১০:২৪:৪৫
ম্যাচ চলাকালেই স্টেডিয়ামে বজ্রপাত, প্রান গেলো খেলোয়াড়ের

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বান্দুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ চলাকালীন হঠাৎ স্টেডিয়ামে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মারা যান এক ফুটবলার।

শনিবার (ফেব্রুয়ারি ১০) এফএলও এফসি বান্দুং এবং এফবিআই সুবাংয়ের মধ্যে একটি প্রীতি ম্যাচ চলাকালীন ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী ফুটবলার সাবতান রাহুলজা মারা যান।

সুবাং ফুটবল খেলোয়াড় সেপ্টিন রাহারদজা সেদিন একটি ম্যাচ চলাকালীন বজ্রপাতের শিকার হন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার সতীর্থরা হতবাক।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বজ্রপাতের পরও ফুটবলার শ্বাস নিচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শীঘ্রই তিনি মারা যান।

এর আগেই ইন্দোনেশিয়ায় বজ্রপাতে ফুটবলার আঘাত পাওয়ার নজির রয়েছে। ২০২৩ সালে সোয়েরাতিন অনূর্ধ্ব-১৩ কাপ চলাকালে পশ্চিম জাভার বোজোনেগোরোর এক তরুণ ফুটবলারকে আঘাত করে বজ্রপাত। তখন কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে ২০ মিনিট পর জ্ঞান ফেরে তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...