| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৮:৪৪:২৩
আবারও বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো!

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরও কমেছে। কয়েক দিনের মধ্যে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটি মান কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এই সপ্তাহে মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করবে বলে জানা গেছে। দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভর করে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বেশি বা কম রাখার সিদ্ধান্ত নেবে। ব্যবসায়ীরা এখন এটির দিকে তাকিয়ে আছেন। ফলে তারা স্বর্ণে বিনিয়োগে সতর্ক আছেন। কমানো হয়েছে গুরুত্বপূর্ণ এই ধাতুর দাম।

সোমবার (১২ ফেব্রুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক সোনার দাম ০.২ শতাংশ কমেছে। মূল্য নির্ধারণ করা হয়েছে ২০২০ ডলার ০১ সেন্ট প্রতি আউন্স। আগের ব্যবসায়িক দিনে (শুক্রবার) যা ছিল ২০২৩ ডলার।

কার্যদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দাম ০.২ শতাংশ কমেছে। দাম আউন্স প্রতি ২১৩৪ ডলার এ স্থিতিশীল। আগের ব্যবসায়িক দিনে (শুক্রবার) যা ছিল ২০৩৮ ডলার । এর আগে উভয় বেঞ্চমার্কের দাম পড়েছিল। এদিকে ডলারের সূচক ০.১ শতাংশ বেড়েছে। এর আলোকে অন্যান্য বৈদেশিক মুদ্রাধারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমেছে।

বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান এক্সিনিটি গ্রুপের প্রধান বাজার বিশ্লেষক হ্যান ত্যান বলেন, সুদের হার নিয়ে ফেড কী সিদ্ধান্ত নেয়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে বুলিয়ন বাজার ঔজ্জ্বলতা হারিয়েছে। যে কারণে সাম্প্রতিক দিনগুলোতে স্বর্ণের দাম কমেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...