| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ, তিন ফরম্যাটেই অধিনায়কের নাম জানালো বিসিবি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৮:০২:২৬
ব্রেকিং নিউজ, তিন ফরম্যাটেই অধিনায়কের নাম জানালো বিসিবি!

তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে অবশ্য লাল ও সবুজের অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না। সাকিব অধিনায়কত্বে আগ্রহী না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কত্ব পুনর্বিবেচনা করে।

ভারত বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সাকিব বলেছিলেন বিশ্বকাপের পর অধিনায়ক করতে চান না। বিশ্বকাপ শেষে বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলেও ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন সাকিব। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজের তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দেন নাজিমুল হোসেন শান্ত।

শান্ত এবার পুরো অধিনায়কত্ব নেবেন, যদিও তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ বোর্ড সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এখন পর্যন্ত সব মিলিয়ে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাদা পোশাকে তার অধিনায়কত্বে মোট ২ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ।

ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ৬ ম্যাচ খেলে ৫ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। বিপরীতে একটি ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর টি-টোয়েন্টিতে ৩ ম্যাচে ১ জয় ও ১ হার অধিনায়ক শান্তর। অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...