| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

এই সব জেলা টানা পাঁচ দিন ব্যাপক বৃষ্টির তথ্য দিল আবহাওয়া অফিস!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১০ ১৯:৫৫:০৬
এই সব জেলা টানা পাঁচ দিন ব্যাপক বৃষ্টির তথ্য দিল আবহাওয়া অফিস!

সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় শীতের যেকোনো অনুভূতি কমে গেছে। আবহাওয়া অধিদফতর জানায়, দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এখনো বয়ে যাচ্ছে এবং তা হ্রাস পেতে পারে। এদিকে, সংস্থাটি আবারও বজ্রঝড়ের খবর দিয়েছে।

এর আগে আগামী তিন দিন আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় উত্তর পঞ্চগড় জেলার তিনটুলিয়ায় ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি।

এই অবস্থায় আগামী তিনদিন রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে আজ শনিবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা। এই সময়ে দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এছাড়া সোমবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...