| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

আইসিসির র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিলেন ইতিহাস গড়া শামার জোসেফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩১ ১৯:০৯:০৪
আইসিসির র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিলেন ইতিহাস গড়া শামার জোসেফ

ডানহাতি পেসার শামার জোসেফ অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ইতিহাস গড়েন এবং ওয়েস্ট ইন্ডিজ টেস্ট জিতেছিলেন। সেই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। ২৪ বছর বয়সী এই পেসার অজিদের বিপক্ষে ২ ম্যাচে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে সুখবর পেলেন শামার। টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ।

একইসঙ্গে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ের অন্যতম নায়ক ব্যাটসম্যান অলি পোপও র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি ২০ ধাপ এগিয়েছেন। ব্যাটসম্যানদের তালিকায় তার অবস্থান ১৫ নম্বরে। যেখানে ইংলিশ ব্যাটসম্যানরা ভারতীয় বোলিংয়ের চাপে হেরে গেলেন, বিপরীতে পোপ রিভার্স সুইপের অনন্য প্রদর্শনে ১৯৬রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

শামার জোসেফের কল্যাণে ব্রিসবেনে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষেই টেস্টে জয় পেয়েছিল ক্যারিবীয়রা। তিনি বোলিং র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ৪২ ধাপ। ফলে টেস্ট বোলারদের তালিকায় তিনি ৫১ নম্বরে উঠে গেছেন।

তবে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের অবস্থানের কোনো নড়চড় হয়নি। এখনও শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। শীর্ষ ১০-এ বড় কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান উসমান খাজা দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। গ্যাবায় প্রথম ইনিংসে তিনি ফিফটি করেছিলেন। পোপের সতীর্থ বেন ডাকেট ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে। একইসঙ্গে পিছিয়েছেন দুই বাংলাদেশি ব্যাটার। লিটন দাস দুই ধাপ নিচে ১৯ নম্বরে এবং মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন।

তেমন নড়চড় হয়নি টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়েও। এখনও শীর্ষে আছেন ভারতীয় অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। হায়দরাবাদে ৬ উইকেট নিয়েছেন তিনি। সমান ৬ উইকেট নেওয়া তার সতীর্থ পেসার জাসপ্রীত বুমরাহ এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠে এসেছেন। একধাপ করে অবস্থান পরিবর্তন হয়েছে কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স। পিছিয়ে কামিন্স নেমে গেছেন তিনে, তার দুই নম্বর স্থান দখল করেছেন প্রোটিয়া পেসার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...