| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৪ ১০:৪৩:২৭
দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এই কম্পনে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে প্রথম দফায় ভূমিকম্প অনুভূত হয়। এর দুই মিনিট পর সকাল ৭টা ৩৪ মিনিটে দ্বিতীয় দফায় আবারও কম্পন অনুভূত হয়।

অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। উৎপত্তিস্থল থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৯ কিলোমিটার বলে জানানো হয়েছে। পঞ্চগড় থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের সীমান্তের ওপারে হওয়ায় পঞ্চগড়সহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে নেপাল ও আশপাশের অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে এ অঞ্চলে নিয়মিত ভূমিকম্পের ঘটনা ঘটে। অতীতেও নেপালে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। ভবনের ভেতরে থাকলে মজবুত টেবিলের নিচে আশ্রয় নেওয়া, জানালা ও ভারী আসবাব থেকে দূরে থাকা এবং লিফট ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে অনুভূত হওয়া এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...