বিপিএল নিয়ে নতুন বার্তা দিলেন শোয়েব মালিক!
বিপিএলের মাঝপথে হঠাৎ করেই বাংলাদেশ ছেড়ে চলে গেলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। ব্যক্তিগত কারণে দুবাই গিয়েছিলেন। একই সঙ্গে ম্যাচ গড়াপেটার গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও পরে উভয় পক্ষই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এ বিতর্কের জল আর এগোয়নি। তার দল ফরচুন বরিশাল জানিয়েছে, চলতি বিপিএলে আবারও খেলতে আসবেন শোয়েব।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি এই তথ্য নিশ্চিত করেছে। তারা বলছে— আগামী ৩ ফেব্রুয়ারি আবার ফরচুন বরিশালে যোগ দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। বিপিএলের সিলেট পর্বে তিনি খুলনার বিপক্ষে ৩ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন। এর আগে ২৩ জানুয়ারি রাতে আচমকা পারিবারিক কারণে ঢাকা ছাড়েন শোয়েব মালিক। ফলে তার জায়গায় নতুন করে নেওয়া হয় আরেক পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদকে। এছাড়া চলতি বিপিএলে শোয়েব মালিককে আর দেখা যাবে না বলেও শোনা গিয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে এবার নতুন করে মালিকের আগমনের বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সম্প্রতি মাঠে ও বাইরে বেশ কঠিন সময়ই পার করছেন তারকা অলরাউন্ডার শোয়েব। নিজের তৃতীয় বিয়ে নিয়ে পারিবারিকভাবে বিরূপ পরিস্থিতিতে আছেন তিনি।
এর বাইরে বিপিএলের ম্যাচে এক ওভারে তিনটি নো বল করায় তার বিরুদ্ধে ফিক্সিংয়েরও অভিযোগ ওঠে। ২২ জানুয়ারি বরিশালের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় তিনটি নো বলসহ এক ওভারে ১৮ রান দেন শোয়েব। যার কারণে বিরক্তিও প্রকাশ করতে দেখা যায় বরিশাল অধিনায়ক তামিম ইকবালকে। পরে শোয়েবকে আর বোলিংয়ে আনেনি বরিশাল। একজন স্পিনারের একই ওভারে তিনবার ওভার স্টেপিং খুব একটা দেখা যায় না। তাই অনেকেই শোয়েবের এই ঘটনার সঙ্গে ফিক্সিংয়ের গন্ধ খোঁজার চেষ্টা করছেন।
তবে এমন গুজব উড়িয়ে দিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান। বিপিএল ফ্র্যাঞ্চাইজিটির ওই বিবৃতির পর এবার শোয়েব নিজেও মুখ খুলেন। তিনি বলেন, ‘সম্প্রতি ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করাও জরুরি মনে করছি। এ ধরনের ভিত্তিহীন গুজব শক্তভাবে প্রত্যাখ্যান করছি আমি। যেকোনো তথ্য বিশ্বাস এবং ছড়ানোর আগে অবশ্যই যাছাই করা উচিৎ। অন্যথায় এরকম মিথ্যা যে কারও সুনামে আঘাত করার পাশাপাশি বিভ্রান্তিও তৈরি করতে পারে। তাই স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্য সোর্সের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করুন।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
