| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লো মাশরাফির সিলেট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৯ ১৩:৫৯:৫৪
প্রথম ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লো মাশরাফির সিলেট

বিপিএলের গেল আসরে চমক দেখানো সিলেট স্ট্রাইকার্স এবার ঠিক ‘মুদ্রার উল্টো পিঠ’ দেখছে। টানা তিন হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মাশরাফি বিন মর্তুজার দল। ঢাকা পর্বের পর হোম ভেন্যু সিলেটে এক ম্যাচ খেলে ফেললেও ভাগ্য বদলায়নি স্বাগতিক দলটির।

হ্যাটট্রিক হারের পর প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে সিলেট। প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যাদের বিপক্ষে ঢাকা পর্বে হেরেছিল মাশরাফি বাহিনী। প্রতিশোধের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে স্ট্রাইকার্সরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়’টায়। প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্‍্যয়ে পড়েছে মাশরাফির সিলেট।

এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান করেছে।

সিলেটের ঠিক বিপরীত চিত্র চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। চলতি আসরে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শুভাগত হোম এণ্ড কোং। কখনো শিরোপার দেখা না পাওয়া চট্টগ্রাম এবারের বিপিএলের ড্রাফট শেষে কিছুটা হতাশই করেছিল ভক্ত-সমর্থকদের। খুব বড় কোন নাম ছিল না ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে। স্থানীয় তরুণদের রিক্রুট করেই দল গোছানোর কাজ শেষ করেছিল তারা।

তবে টুর্নামেন্ট শুরুর পরেই অন্য এক চট্টগ্রামকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত। চার ম্যাচে তিন জয় তো পেয়েছেই, সঙ্গে ব্যাটিং-বোলিংয়ে নতুন মুখদের কাছ থেকেও দারুণ সার্ভিস পাচ্ছে বন্দরনগরীর দলটি। টুর্নামেন্টের মাঝপথে আবার নতুন করে নিজেদের শক্তি বাড়াচ্ছে চ্যালেঞ্জার্সরা। দলে ভিড়েছেন মোট চার বিদেশি।

সিলেট স্ট্রাইকার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), রায়ান বার্ল, আরিফুল হক, জাকির হাসান, সামিত প্যাটেল, হ্যারি ট্যাক্টর, মাশরাফি মুর্তজা (অধিনায়ক),দুশান হেমন্ত, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : আভিস্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস (উইকেটরক্ষক), সৈকত আলী, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...