নতুন মন্ত্রিসভায় থাকছেন যে সব প্রভাবশালী নারী নেত্রীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রীসভার নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব নিতে যাচ্ছেন এ সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। সরকারের নতুন মন্ত্রিসভায় থাকছেন চারজন নারী সদস্য। তারা হলেন- প্রধানমন্ত্রী হওয়া শেখ হাসিনা। তিনি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন। আরেকজন হলেন- দীপু মনি।
তিনি একাদশ সংসদের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এদিকে এবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন দুই নারী সংসদ সদস্য। তারা হলেন- সিমিন হোসেন রিমি এবং রুমানা আলী। তারা দুইজনে যথাক্রমে গাজীপুর-৩ ও গাজীপুর- ৪ আসন থেকে নির্বাচত সংসদ সদস্য। উল্লেখ্য, সিমিন হোসেন রিমি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে।
সরকারের নতুন মন্ত্রীসভায় আরও যারা থাকছেন তারা হলেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, মো. তাজুল ইসলাম, ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, অ্যাডভোকেট আনিসুল হক, ড. হাছান মাহমুদ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাধন চন্দ্র মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আব্দুর রহমান, নারায়ন চন্দ্র চন্দ, আব্দুস সালাম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফরহাদ হোসেন, ফরিদুল হক খান, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, স্থপতি ইয়াফেস ওসমান ও ডা. সামন্ত লাল সেন।
এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন- নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ এ আরাফাত, মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
