| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

এবার চমক রেখে বর্ষসেরা টি-টোয়েন্টি দল প্রকাশ, রয়েছেন যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩০ ২০:৫৪:৫৭
এবার চমক রেখে বর্ষসেরা টি-টোয়েন্টি দল প্রকাশ, রয়েছেন যারা

আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে নতুন বছর। ২০২৩ সালে ক্রিকেটে ঘটেছে নানা ঘটনা। ওয়ানডে বিশ্বকাপসহ নানা কারণে আলোচিত ছিল ক্রিকেটাঙ্গন। এরই মধ্যে ২০২৩ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি দল প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকইনফো।

ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত বর্ষসেরা একাদশে আধিপত্য অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেটারদের। প্রকাশিত তালিকায় সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছে এই দুই দেশ থেকে। বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশের অধিনায়ক করা হয়েছে ফাফ ডু প্লেসিকে।

ওপেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে দুই ভারতীয় যশস্বী জাইসওয়াল ও শুভমান গিলকে। স্পিনিং ও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও অস্ট্রেলিয়ার ড্যানিয়েল স্যামস। পেস বোলিংয়ে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানও সুযোগ পেয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি দলে।

ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ :

ফাফ ডু প্লেসি (অধিনায়ক- দক্ষিণ আফ্রিকা), যশস্বী জাইসওয়াল (ভারত), শুবমান গিল (ভারত), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), সূর্যকুমার যাদব (ভারত), হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান), নাথান এলিস (অস্ট্রেলিয়া)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...