| ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বিপিএলে খেলতে পারবেন মাশরাফি, যা জানালেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৮ ২১:৪২:০৫
বিপিএলে খেলতে পারবেন মাশরাফি, যা জানালেন

বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়কদের একজন মাশরাফি বিন মুর্তজা। যদিও ক্রিকেটের চেয়ে রাজনীতির মাঠেই এখন তার সক্রিয় দেখা মেলে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি নড়াইল-২ আসনের প্রার্থী হয়েছেন। নির্বাচনের পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। সেখানে সিলেট স্ট্রাইকার্সের হয়ে নেতৃত্ব দেওয়ার কথা মুর্তজার।

তবে এর আগে ভাবাচ্ছে এই তারকা পেসারের চোট। সে কারণে আসন্ন বিপিএলে তিনি খেলতে পারবেন কি না সেই প্রশ্ন উঠেছে। মাশরাফির পায়ের চোট অনেক পুরোনো। এই চোটকে সঙ্গী করেই তিনি ২২ গজে দীর্ঘ ক্যারিয়ার তৈরি করেছেন। বর্তমানে রাজনীতির মাঠেও ক্রমাগত মানুষের দ্বারে দ্বারে যাওয়ার কারণে সেই চোট নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে। যার জন্য নির্বাচনের পর অপারেশনও করানোর কথা রয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজির এই দলনেতার।

এ নিয়ে দেশের একটি টিভি চ্যানেলকে মাশরাফি বলেন, ‘নির্বাচনের পরে আমার একটা অপারেশন করার কথা, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। পায়ের চেকআপের কারণে প্রচারণায়ও দেরিতে আসছি। আশা করছি যাই হবে, নির্বাচনের পরে। মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতাটা ফ্যামেলি থেকেই পেয়েছি। যেটা করে আমি নিজেও আনন্দ পাই, তা আর কিছুতে পাই না। সব সময়ই মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চেয়েছি।’ নির্বাচনের কিছুদিন পরই মাঠে গড়াবে বিপিএল। তার আগে অপারেশন করালে নিশ্চিতভাবে বিশ্রাম ও চোট পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে মুর্তজাকে।

যা স্বাভাবিকভাবেই বিপিএল খেলার পথে বড় বাধা। তবে এ বিষয়ে বিপিএলে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজেমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঢাকা পোস্টকে বলেছেন, এ বিষয়ে তারা এখনও কিছু জানেন না। এদিকে, সিলেট দল বিপিএলকে সামনে রেখে আগামী ১৩ জানুয়ারি থেকে অনুশীলন করার কথা ভাবছে। উল্লেখ্য, আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। ৭ দলের এই আসরে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ৪৬টি। প্রায় দেড় মাসের এই আসরের পর্দা নামবে ১ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। উদ্বোধনী দিনেই দ্বিতীয় ম্যাচ খেলবে মাশরাফির দল সিলেট। তবে সেখানে এই অভিজ্ঞ তারকা ক্রিকেটারকে তারা পাবে কি না সেটাই এখন দেখার বিষয়।

বিপিএলের ৯ আসরে সর্বোচ্চ পাঁচবার ফাইনাল খেলেছিলেন মাশরাফি। তারমধ্যে চারবারই চ্যাম্পিয়ন তার দল। সর্বশেষ আসরেও তিনি খেলেন সিলেটের জার্সিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে; দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: প্রথম টি-টোয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে অনাগ্রহী ইংল্যান্ড ও ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইংল্যান্ড ...

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গণনা হবে গোল্ডেন বুটে

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা নামতে আর বাকি মাত্র দুটি ম্যাচ। আগামী রোববার ফাইনালে ...