| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

নির্বাচক প্যানেল নিয়ে আজব তথ্য দিলেন মোহাম্মদ রফিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৮ ১৮:৩২:৪১
নির্বাচক প্যানেল নিয়ে আজব তথ্য দিলেন মোহাম্মদ রফিক

ক্রিকেট মহলে অনেক গুঞ্জন থাকলেও বর্তমান মেয়াদের পর নতুন কাউকে নিয়োগ দিতে চায় বিসিবি। তবে এমন গুজবের সঙ্গে একমত নন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। তিনি (রফিক) বলেছেন তাদের (নির্বাচকদের) মধ্যে কোনো পরিবর্তন হবে না। নিচ থেকে অবিলম্বে পরিবর্তন করা উচিত।

মোহাম্মদ রফিকের ভাষ্যমতে, এটা চিন্তা করবেন না, তারা একটা গ্রুপ। তাদের (নির্বাচক) কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন একবারে গোঁড়া থেকে করতে হবে। কারণ, একটি বিষয় মনে রাখবেন, প্রফেশনাল একটি জায়গায় একজন লোক; তিন থেকে চার বছরে যা দেওয়ার দিয়ে দেন। এখন আপনি তিন থেকে চার বছরের ভেতরে যদি না দেন; এখন আপনার হয়ে গেছে এক যুগের বেশি, এখনও আপনি দিতে পারেন নাই; কি আশা করেন, ওই লোকদের কাছে।

নির্বাচক প্যানেলে পরিবর্তন প্রসঙ্গে সাবেক এ ক্রিকেটারের দাবি, আপনি যত পরিবর্তন করবেন, তত নতুন ক্যালেন্ডার করে দেবে, নতুন প্ল্যানিং তৈরি করবে। ১০ থেকে ১৫ বছর ধরে আপনি এক জায়গায় থাকলে, যা দেওয়ার তা তো দিয়েই দিচ্ছেন। এখন তো আমি (নির্বাচক), জিন্দা লাশ হিসেবে কাজ করছি। এখান থেকে আমাদের বের হতে হবে।

রফিক যোগ করেন, এটা প্রফেশনাল জায়গা, প্রফেশনালি আমাদের কাজ করতে হবে। একজন লোক বিষয়টি (মেয়াদ) পূরণ করেছে, এখন আরেকজন লোক দেখি। তিনি আবার নতুন কিছু করুক। আমাদের কিন্তু এমন প্ল্যানিং নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...