| ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

ভারতের বোলিং তোপে অসহায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১৭ ১৭:২১:১৪
ভারতের বোলিং তোপে অসহায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং

দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৮৩ রানে গুটিয়ে যায়। সেই স্মৃতি ফিরে এল জোহানেসবার্গে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস দাঁড়িয়েছে ১১৬ রানে। ঘরের মাঠে এটাই তাদের সর্বনিম্ন স্কোর।

সাদা বলে ভারতের পারফরম্যান্স দেখে মনে হতে পারে বিশ্বকাপ ফাইনালে এই দলের কাছে হারটা বড় দুর্ঘটনা। বিশ্বকাপ চলাকালীন দারুণ এক ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরেছে ভারত। এবার দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের ভালো ফর্ম বয়ে নিয়ে গেল তারা। ভারতের বোলাররা প্রোটিয়াদের লজ্জায় ফেলে দিয়েছে।

আরও একটু পরিস্কার করে বললে টিম ইন্ডিয়ার দুই পেসার আর্শদীপ সিং ও আবেশ খানের আগুনে পুরে ভস্ম হয়েছে প্রোটিয়া ব্যাটাররা। মূল দলের অনেকেই নেই স্কোয়াডে। একেবারেই তরুণদের নিয়ে গড়া এক দল হাজির হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

তবে সেই তরুণরাই বিধ্বস্ত করেছে স্বাগতিক ব্যাটারদের। আরও স্পষ্ট করে বললে আর্শদীপ সিং ও আবেশ খানের কাছেই নাস্তানাবুদ হয়েছেন এইডেন মার্করাম-হেনরিখ ক্লাসেনরা।

প্রোটিয়াদের ৯টি উইকেটেই পেয়েছেন এই দুই পেসার। প্রথম ভারতীয় পেসার হিসেবে পাঁচ উইকেট শিকার করেছেন আর্শদীপ সিং। এ ছাড়া চারটি উইকেট গেছে আবেশ খানের দখলে। বাকি একটি উইকেট কুলদীপের দখলে গেছে।

নবম উইকেটে অ্যানডাই ফেলুকায়ো এবং কেশব মহারাজ মিলে কিছুটা প্রতিরোধ না গড়লে আরও বড় লজ্জায় পড়তে হতো প্রোটিয়াদের। এ দুজন মিলে যোগ করেন ২৮ রান। তাতেই নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জা থেকে বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা। এগার নাম্বারে নামা তাবরাইজ শামসি ৮ বলে ১১ রান করে দলের স্কোর টেনে নিয়ে যান ১১৬ পর্যন্ত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...